দুশ্চিন্তায় আর্জেন্টিনা সমর্থকরা, চোট পেলেন দিবু মার্তিনেস
চেলসি ও এভারটনের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসকে। পরে তাঁর চোয়ালে অস্ত্রোপচার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, অস্ত্রোপচার সফল হয়েছে।